• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

অন্তর্বর্তী সরকারের কোনো এজেন্ডা নেই: অর্থ উপদেষ্টা


প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২৫, ০৩:২১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এজেন্ডা নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভুল ত্রুটি থাকতেই পারে। সেজন্য গাল মন্দ খাচ্ছি, তবুও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। 

বুধবার (৩০ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৫তম সভায় তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য হবে। 

বেসরকারি খাত এগিয়ে যাবে উল্লেখ করে তিনি আরও বলেন, সরকার সব করবে, এই ধারণা থেকে সামনে বাড়তে হবে। যতটুকু পারি চেষ্টা করবো। আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) দাতা সংস্থাগুলোর কাছে অর্থ চাওয়া হচ্ছে বেসরকারি খাত ও ব্যবসার জন্য, সরকারের জন্য নয়।

এদিকে কর অবকাশ ধারণা থেকে বের হওয়ার আহ্বান জানিয়ে ড. সালেহউদ্দিন বলেন, রাজস্ব আহরণ বাড়াতে হবে। কর দিলে সমাজ ও দেশের উপকার হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত
গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক
ছবি: ভিওডি বাংলা
এসডিজি অর্জনে ৫ বছরে আরও ৪২১ বিলিয়ন ডলার প্রয়োজন