• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নারীর ঘরে পুলিশ সদস্য আটক, বিয়ে করেছেন দাবি


প্রকাশ:  ১ মে ২০২৫, ০৪:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে এক তালাকপ্রাপ্ত নারীর ঘর থেকে বিবস্ত্র অবস্থায় পুলিশ সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। বুধবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুজনে পুলিশ হেফাজতে মতিহার থানায় রয়েছেন।

ওই পুলিশ সদস্যের নাম টিএম নাছির উদ্দিন। তিনি সিরাজগঞ্জ সদরের সয়াগোবিন্দ নয়ন মোড় ভাঙ্গাবাড়ি এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। কনস্টেবল নাছির রাজশাহী পুলিশ লাইনে ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

তাদের এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ভিডিওটির কমেন্ট বক্সে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। তবে ওই নারী ও পুলিশ সদস্যের দাবি- তারা কালেমা পড়ে বিয়ে করেছেন। তাদের বিয়ের কোনো রেজিস্ট্রি নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, তারা বাসাভাড়া নিয়ে থাকতেন। তবে ওই নারী ডিভোর্সী। তারা রাতে নগরীর বাদুরতলা এলাকার মায়ের বাসায় গিয়েছিলেন। এই বাড়িতে তাদের ধরে ফেলে স্থানীয়রা।

এ সময় নাছির ও ওই নারী জানান, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে তাদের বিয়ের কাগজপত্র নেই। তারা কালেমা পড়ে মৌলভীর কাছে বিয়ে করেছেন। এ বিয়ের দু’জন সাক্ষী রয়েছে। এছাড়া তারা যে এলাকায় ভাড়া বাসায় থাকেন সেখানকার মসজিদের ইমাম ও মুসল্লিরা বিয়ের বিষয়টি জানে।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তারা বিয়ে করেছে বলে আমাদের জানিয়েছে। কিন্তু বিয়ের কোনো কাগজপত্র নেই। তারা কালেমা পড়ে বিয়ে করেছেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সদস্যের পরিবারকে জানানো হয়েছে। তারা এলে সবার সঙ্গে কথা বলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, ক্ষতস্থানে ৪৩টি সেলাই
ছবি: ভিওডি বাংলা
ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা