• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সেনা ও পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনায় আটক ৩


প্রকাশ:  ২ নভেম্বর ২০২৪, ০১:২৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: আইএসপিআর
ছবি: আইএসপিআর

ভিওডিবাংলা ডেস্ক

রাজধানীর মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকায় পোশাকশ্রমিকদের সাথে  আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাংচুর এবং আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, রিফাত, হৃদয় এবং ইয়াসিন। রাজধানীর ভাষানটেক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের প্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। আজ এক অভিযানে তিনজনকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের ভাষানটেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এতে আরও বলা হয়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

ভিওডিবাংলা/নিউজ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
জিরো টলারেন্স নীতিতে দেশজুড়ে অপরাধ দমন জোরদার