• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণ, ১৮ জনকে জীবিত উদ্ধার


প্রকাশ:  ৫ মে ২০২৫, ০৮:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাজধানীর বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ভবনটি থেকে ১৮ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বহুতল ভবন ক্যাপিটাল সিরাজ সেন্টারের ভূ–গর্ভস্থ (বেসমেন্ট) তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়। যদিও প্রথমে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছিল, ভবনের নিচতলায় থাকা একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা যায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।

একইসঙ্গে ভবনের ছাদে আশ্রয় ব্যক্তিদের নিচে নামিয়ে আনতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখান থেকে মোট ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। উদ্ধার হওয়া এসব ব্যক্তিদের মধ্যে ৭ জন পুরুষ, ৯ জন নারী ও দুই শিশু রয়েছে।

ক্যাপিটাল সিরাজ সেন্টার নামের ওই ভবনের বিভিন্ন তলায় পোশাক, প্রসাধনীসহ বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। কীভাবে সেখানে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে হতাহতের খবরও পাওয়া যায়নি।

গত বছরের ২৯ ফেব্রুয়ারি রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। ওই ভবনে বেশ কয়েকটি রেস্তোরাঁয় নানা বয়সী মানুষ রাতের খাবার খাওয়ার সময় আগুন লাগে। তখন ভবন থেকে বের হওয়ার সুযোগ না পেয়ে ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়। তাঁদের মধ্যে নারী ও শিশু ছিল বেশ কয়েকজন।

আজ আবার বেইলি রোডের বহুতল এই ভবনে আগুন লাগার পর আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ