• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, কমছে তাপমাত্রা


প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২৪, ০২:১৫ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে জেঁকে বসেছে শীত। বিশেষ করে মৌসুমি বায়ু বিদায়ের পর উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও হালকা ঘন কুয়াশার কারণে কমেছে তাপমাত্রা।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল ৬টায় উপজেলায় সর্বনিম্ন ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

জানা যায়,পঞ্চগড়ের তেঁতুলিয়ার আশপাশে গত কয়েক দিন ধরে সকাল ও রাতে শীতের মাত্রা কিছুটা বেড়েছে। তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। শীতের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন তারা। শীতবস্ত্রের অভাবে বিভিন্ন এলাকা, বাড়ির আশপাশে কিংবা ফুটপাতে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রায় ঘরে ঘরে লেপ-কাঁথা বের করেছে।

এদিকে দিনের বেলা রোদের দেখা মিললেও উত্তাপ ছড়াতে পারেনি। বিরুপ আবহাওয়ার কারণে হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে । আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ