• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

টেস্টে ভারতের নতুন অধিনায়ক ঘোষণা


প্রকাশ:  ২৪ মে ২০২৫, ০৩:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেটে গত কয়েক সপ্তাহে বেশকিছু নাটকীয় ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যখন আসন্ন, ওই মুহূর্তে প্রথমে টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর নতুন অধিনায়ক কে হতে পারেন সেই জল্পনা চলছিল। এরই মাঝে সবাইকে চমকে দিয়ে টেস্টকে বিদায় বলে বসেন বিরাট কোহলি। যা নিয়ে নানামুখী যুক্তি-তর্ক হয়েছে। এসব ঘটনার পর অবশেষে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করল বিসিসিআই।

সম্ভাব্য অধিনায়ক হওয়ার দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন শুভমান গিল। তার নামটাই এলো আনুষ্ঠানিক ঘোষণায়। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে গিলের অধিনায়কত্ব শুরু হবে। এটি হবে জাতীয় দলে গিলের পূর্ণ মেয়াদে প্রথমবার নেতৃত্ব পাওয়া ঘটনা। টেস্টে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পান্তকে। এর আগে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজ পর্যন্ত ভারতের অধিনায়কত্বে রোহিত ও তার সহকারীর ভূমিকায় ছিলেন জাসপ্রিত বুমরাহ। 

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না