• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা


প্রকাশ:  ২৬ মে ২০২৫, ০৯:৪৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল আহসান সাধন।

রোববার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে দুই ব্যক্তি পেছন থেকে তাকে গুলি করে। খুব কাছ থেকে করা গুলিতে মুহুর্তেই লুটিয়ে পড়েন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজনৈতিক কাজ শেষে, গুদারাঘাটের ৪ নম্বর সড়কের একটি দোকানের সামনে চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলেন তিনি। এমন সময় পেছন থেকে এসে দুই যুবক খুব কাছ তাকে থেকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় সাধনের রক্তাক্ত দেহ সেখানেই পড়েছিলো বেশ কিছু সময়।

পরে কয়েকজন যুবক এসে তাকে উদ্ধার করে নেন মহাখালীর একটি হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রীর দাবি, রাজনৈতিক দ্বন্দ্বে হয়েছে এমন হত্যাকাণ্ড। স্বামী হত্যার দৃষ্টান্তমূলক বিচার চান তিনি। সাধানের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। স্ত্রী জানান, জানাজা শেষে তাকে দাফন করা হবে আশুলিয়ার কামারপাড়ার একটি কবরস্থানে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছবি : সংগৃহিত
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০
সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহ'র তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি