• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার


প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২৪, ০৩:০৩ পি.এম.
শেয়ার করুন 0
মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের ইউপি সদস্য ও বিএনপি নেতা আজমাইন হোসেন টুটুলকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, বিপুল পরিমাণ কৃষি পণ্য ও কম্বল উদ্ধার করা হয়।

রোববার (১৭ নভেম্বর) ভোরে কাথুলী ইউনিয়নের নিজ বাড়ি ধলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যৌথ বাহিনীর নেতৃত্বদানকারী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাপ্টেন রওশন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজমাইন হোসেন টুটুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরকারি মালামাল রয়েছে বলে জানতে পারি। খবর পেয়ে অভিযান পরিচালনা করি। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, ত্রাণের কম্বল, সরকারি কৃষি প্রণোদনার বীজ, সার ও কয়েকটি সেলাই মেশিন।

তিনি আরও বলেন, আজমাইন হোসেন টুটুলের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে দুটি মামলা করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবু
টার্গেট ছিল বাবু, ভাড়াটে খুনির পেছনে কারা?