• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা


প্রকাশ:  ২৭ মে ২০২৫, ০৯:৪৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চার দিনের সরকারি জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই সম্মেলনে অংশ নিতে তিনি এই সফরে যাচ্ছেন।

মঙ্গলবার (২৭ মে) রাতে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি।

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর মধ্যে সরকারি পাশাপাশি বেসরকারি পর্যায়ের চুক্তিও রয়েছে।

এই সফরকে শুধুমাত্র সম্মেলনে অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্বিপাক্ষিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন সচিব। তিনি জানান, সফরে বাংলাদেশ জাপানের কাছ থেকে সহজ শর্তে ও স্বল্প সুদে এক বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা চাইবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, জাপানের শ্রমবাজারে বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে এই সফরের মাধ্যমে। এছাড়া, শ্রমশক্তি রপ্তানি ও অর্থনৈতিক-কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।

২৯ ও ৩০ মে টোকিওতে অনুষ্ঠেয় নিক্কেই সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও প্রধান উপদেষ্টা একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি