• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

পাহাড় ধসের শঙ্কা

রোহিঙ্গা ক্যাম্পে সতর্কতা জারি


প্রকাশ:  ২৭ মে ২০২৫, ০৯:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ভূমিধসের আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার এ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার (আগামীকাল) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ভারি থেকে অতিভারি (৮৮ মি.মি/২৪ঘণ্টা) বৃষ্টিপাত বা ভারি বর্ষণ হতে পারে। সে জন্য ক্যাম্প গুলোতে সর্তকতা জারি করা হয়েছে।

‘ভূমিধস’ প্রবণ এলাকা হিসেবে পরিচিত উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে ঝুঁকি এড়াতে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়।

জানা গেছে, সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পাহাড়ি এলাকায় বসবাসরত রোহিঙ্গাদের সতর্কতা অবলম্বনের আগাম অনুরোধ জানিয়েছে ক্যাম্প প্রশাসন।

ভারি বর্ষণে উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেও ১২ লক্ষাধিক রোহিঙ্গার মধ্যে এক লক্ষাধিক রোহিঙ্গা পাহাড় ধসের ঝুঁকি নিয়ে বসবাস করছে। নতুন-পুরনো মিলে উখিয়া টেকনাফে আশ্রয় নেওয়া ১২ লক্ষাধিক রোহিঙ্গা ৬ হাজার একরের বেশি বনভূমি দখল করে ঝুপড়ি বানিয়েছে। এই বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর আবাসস্থল বানাতে গিয়ে উঁচু-নিচু পাহাড়-টিলা কেটে সমতল করা হয়েছে। কিছু রোহিঙ্গা রয়েছে পাহাড়ের চূড়ায়। এসব পাহাড় ও বৃক্ষ কাটার কারণে ক্যাম্প অভ্যন্তরে কিছু সংখ্যক স্থানে ভারি বর্ষণে আশঙ্কা রয়েছে পাহাড় ধসের।

তবে সংশ্লিষ্টরা বলছেন, বর্ষায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ক্যাম্পের একাধিক রোহিঙ্গা বলেন, ‘অল্প বৃষ্টিতেই আমাদের অবস্থা কাহিল হয়ে উঠেছে। উচু পাহাড়ে যারা আছে, তাদের আর আমরা যারা নিচে আছি সবাই পাহাড় ধসের আতঙ্কে রয়েছি।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, পাহাড়ের পাদদেশে বা চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে যারা বাস করছে তাদেরকে সতর্কতা থাকতে বলা হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ক্যাম্পের অভ্যন্তরে থাকা মসজিদ, সাইক্লোন শেল্টার, আশপাশের স্কুলের ভবন প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদেরকে নিজ নিজ এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি