• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সচিবালয়ে এক ঘণ্টার কর্মবিরতিতে কর্মচারীরা


প্রকাশ:  ২৯ মে ২০২৫, ১১:৩৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে দেশের সরকারি দপ্তরগুলোতে একযোগে কর্মবিরতি পালন করছেন কর্মচারীরা। অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকবে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টা থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা এই কর্মসূচি শুরু করেন। সকাল ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ঘোষণা দিয়েছে, সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আজ বৃহস্পতিবার থেকে প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি চলবে।

ফোরামের কো-চেয়ারম্যান মো. বাদিউল কবীর বলেন, ‘ঘোষণা অনুযায়ী কর্মচারীরা সকল ১০টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। সচিবালয়ের বাইরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরাও একযোগে এই কর্মসূচি পালন করছেন।’

কর্মবিরতির কর্মসূচি চলাকালে সচিবালয়ের কর্মচারী নেতারা শের-ই-বাংলা নগরে সরকারি দপ্তরগুলো পরিদর্শনে যাবেন বলেও জানান বাদিউল।

উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া বাতিলের দাবিতে গত শনি ও রোববার সচিবালয় বিক্ষোভ সমাবেশ করেন কর্মচারীরা। তার মধ্যেই রোববার রাতে সরকারি চাকরি অধ্যাদেশ জারি করে সরকার। এর ফলে চার ধরনের অপরাধের জন্য সরকারি কর্মচারীদের সাত দিনের কারণ দর্শানোর নোটিশ দিয়েই চাকরিতে করার সুযোগ তৈরি হয়েছে।

এর প্রতিবাদে কর্মচারীরা গত সোম ও মঙ্গলবার সচিবালয়ে বিক্ষোভ করেন। এরপর মঙ্গলবার দুপুরে সরকারের কয়েকজন সচিব কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠক করেন। সচিবদের আশ্বাসে গত বুধবার বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছিলেন তারা।

কর্মচারী নেতাদের সঙ্গে সচিবদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কর্মচারীদের দাবির বিষয়টি গতকাল বুধবার মন্ত্রিপরিষদ সচিবকে জানিয়েছেন সচিবেরা। রাষ্ট্রীয় সফর শেষে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে মন্ত্রিপরিষদ সচিব তাঁকে কর্মচারীদের দাবির বিষয়টি অবগত করবেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ