• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ইশরাকের মেয়র ইস্যু

রায়ের কপি পেলে আইন দেখে সিদ্ধান্ত: সিইসি


প্রকাশ:  ২৯ মে ২০২৫, ০৬:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছে উচ্চ আদালত। তবে, রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার (২৯ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাকের শপথ ইস্যুতে প্রশ্ন করলে এমন জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার।

 তিনি বলেন, রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চাই না। আদালতের রায়ের কপি পেলে আইন দেখে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
 
এরআগে, দুপুরে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ ইস্যুতে রিট খারিজের বিরুদ্ধে করা লিভ টু আপিল নিষ্পত্তি করেন।
 
পরে আপিল বিভাগ জানায়, শপথ বিষয়ে এখন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে নির্বাচন কমিশন।
 
এদিকে শপথ ইস্যুতে নির্বাচন কমিশনকে একহাত নিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ইশরাকের মেয়রের মামলা নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেন আপিল বিভাগ।

স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট থাকলেও ইসি কেন আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইলো সে প্রশ্নও তুলেছেন সর্বোচ্চ আদালত। আদালত বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ইসির এমন ভূমিকা প্রত্যাশা করে না দেশের মানুষ। পরে ইশরাকের শপথ নিয়ে আপিল নিষ্পত্তি করেন আপিল বিভাগ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ