• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পুত্রকে নিয়ে ফেসবুক পোস্টে যা লিখলেন পরমব্রত


প্রকাশ:  ২ জুন ২০২৫, ০৫:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

পুত্রসন্তানের বাবা হয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়—খবরটা গতকালই প্রকাশ্যে এসেছে। এবার আনুষ্ঠানিকভাবে পুত্রসন্তানের আগমনের খবর দিলেন তিনি।

সোমবার (২ জুন) সকালে এক ফেসবুক পোস্টে পরমব্রত লিখেছেন, ‘আমাদের প্রথম সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানাচ্ছি, আপনাদের সবার উষ্ণ শুভেচ্ছা ও প্রার্থনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।’

রোববার (১ জুন) কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তী। মা ও পুত্র দুজনই সুস্থ আছে। পরম-পিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে শুরু করে তাঁদের ভক্ত-অনুসারীরা।

২০২৩ সালের নভেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন পরম-পিয়া। তবে বিয়ের আগে তাঁদের প্রেম নিয়ে দুজনেই জানিয়েছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু।

ভিওডি বাংলা/ডিআর

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ
কাঞ্চনের সক্ষমতা আছে, তাই বাবা হয়েছে: শ্রীময়ী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী