• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

নির্বাচনের জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ


প্রকাশ:  ৫ জুন ২০২৫, ০৬:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তী সরকার। আগামী বছরের জুনের মধ্যে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটি পড়বে ২০২৫–২৬ অর্থবছরে। এ কারণে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ যে বাজেট ঘোষণা করেছেন, তাতে আগামী অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৯৫৬ কোটি টাকা। এর মধ্যে ২ হাজার ৭২৭ কোটি টাকা পরিচালন ব্যয় বাবদ বরাদ্দ আর ২২৯ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ। চলতি ২০২৪–২৫ অর্থবছরে নির্বাচন কমিশনের সংশোধিত বরাদ্দ ছিল ১ হাজার ১৪২ কোটি টাকা। যার মধ্যে ৭১৬ কোটি টাকা পরিচালন বরাদ্দ ও ৪২৬ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ। সেই হিসাবে চলতি অর্থবছরের তুলনায় আগামী অর্থবছরে নির্বাচন কমিশনের বরাদ্দ বেড়েছে ১ হাজার ৮১৪ কোটি টাকা বা ১৫৯ শতাংশ।

অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে নির্বাচন কমিশনের এই বরাদ্দ নিয়ে অবশ্য কোনো কথা বলেননি। তবে বাজেটের মন্ত্রণালয় ও খাতভিত্তিক বরাদ্দ তালিকায় নির্বাচন কমিশনের জন্য বরাদ্দের এই তথ্য তুলে ধরা হয়েছে। বরাদ্দের তথ্য অনুযায়ী, আগামী অর্থবছরে নির্বাচন কমিশনের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে, তার সিংহভাগই পরিচালন খরচ বাবদ। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে নির্বাচন কমিশনের পরিচালন বাবদ বরাদ্দ ছিল ৭১৬ কোটি টাকা। আগামী অর্থবছরের সেই বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭২৭ কোটি টাকা। অর্থাৎ পরিচালন খরচ বাবদ আগামী অর্থবছরে বরাদ্দ বাড়ানো হয়েছে ২ হাজার ১১ কোটি টাকা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্বাচন সামনে রেখেই নির্বাচন কমিশনের জন্য পরিচালন বরাদ্দ বাড়ানো হয়েছে। যার বড় অংশই খরচ হবে নির্বাচন আয়োজনের কাজে।

দেশে সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ৭ জানুয়ারি। সেটি ছিল ২০২৩–২৪ অর্থবছর। ওই বছর নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ ছিল ৪ হাজার ১৯০ কোটি টাকা। যার মধ্যে পরিচালন খরচ বাবদ বরাদ্দ ছিল ৩ হাজার ৯৮১ কোটি টাকা। আর উন্নয়ন ব্যয় বাবদ বরাদ্দ ছিল ২০৯ কোটি টাকা। সেই হিসাবে ২০২৪ সালের সর্বশেষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের জন্য পরিচালন খরচ বাবদ বরাদ্দ রাখা হয়েছিল প্রায় ৪ হাজার কোটি টাকা। আগামী নির্বাচন সামনে রেখে এ বাবদ বরাদ্দ ২ হাজার ৭০০ কোটি টাকা।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ