• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কবি আসাদ কাজলের জন্মদিনে ‘দ্বিগুন আনন্দ’


প্রকাশ:  ৭ জুন ২০২৫, ১০:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজলের জন্মদিন আজ।

শনিবার (৭ জুন) ঈদুল আজহার দিনে তাঁর জন্মদিন পড়ায় ‘দ্বিগুন আনন্দ’ পাচ্ছেন বলে জানান খ্যাতিমান এই কবি।

১৯৬৭ নরসিংদীর রায়পুরাতে তিনি জন্মগ্রহণ করেন। বাবা-প্রয়াত মো. রশিদুজ্জামান, মা- আবেদা খাতুন।

ইতোমধ্যে তাঁর ৩৬টি কাব্যগ্রন্থ বের হয়েছে। এছাড়া "আসাদ কাজলের প্রেমের কবিতা" শিরোনামে শিমুল মুস্তাফা ও শিরিন বকুলের কণ্ঠে একক কবিতার আবৃত্তির ক্যাসেট ও সিডি বের হয়েছে ।

গ্রামীণফোন, বাংলালিংক,রবি, এয়ারটেল একযোগে তার কবিতা লাইভ রিংটোন প্রচার করছে ।

আসাদ কাজল- তার অ্যালবামের কবিতাগুলো অডিও ও সিডি, মিউজিক ভিডিও ,রেডিও টেলিভিশন, টেলিকমিউনিকেশন, মোবাইল ফোন, (৪জি হ সব জেনারেশন) ইন্টারনেট রিংটোন এবং ভবিষ্যতে অনুরূপ যে কোনো নতুন মাধ্যমসহ অন্যান্য সকল মাধ্যমে রের্কড কর্মের এককভাবে দেশে প্রচলিত ২০০০ ও সংশোধিত ২০০৫ সালের কপিরাইট আইনের আওতায় পূর্ণ মেয়াদের (৬০ বছর) বাণিজ্যিক ভিত্তিতে দেশে ও বিশ্বব্যাপি প্রকাশনা ও প্রচারের জন্য একচেটিয়া লাইসেন্সের সবধরনের বাণিজ্যের সত্ব হস্তান্তর বিষয়ক এক চুক্তিনামা সম্পাদন দলিলে স্বাক্ষর করেন।

তিনি মওলানা ভাষানী পদক ও দেশ মাটি মানুষ স্বর্ণপদক লাভ করেন৷ এটিএন নিউজের "কবিবাড়ি" ও বাংলাদেশ টেলিভিশনের "চেনামুখ"এর উপস্থাপক তিনি।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
২৫ মে থেকে পরবর্তী এক বছর ‘নজরুল বর্ষ’: প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গ্রন্থকেন্দ্রের পরিচালক পদে ফিরলেন কথাসাহিত্যিক আফসানা বেগম
ছবি : ভিওডি বাংলা
যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী