• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আজ থেকে চলবে মেট্রোরেল, মানতে হবে যেসব নির্দেশনা


প্রকাশ:  ৮ জুন ২০২৫, ১২:১৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার একদিনের ছুটি শেষে আজ থেকে রাজধানীর মেট্রোরেল পুনরায় চালু হয়েছে। তবে যাত্রীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রবিবার (৮ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া মেট্রোরেল চলবে ৩০ মিনিট অন্তর অন্তর, হেডওয়ে অনুযায়ী। আগামীকাল সোমবার থেকে এটি চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

কোরবানির ঈদ উপলক্ষে যাত্রী নিরাপত্তা ও স্টেশনসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের সঙ্গে কাঁচা বা রান্না মাংস এবং কোরবানির পশুর চামড়া বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত ৩ জুনের এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা এবং পরিষ্কার পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোরেল স্টেশনগুলোর প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হবে। কারও কাছে কাঁচা বা রান্না করা মাংস থাকলে তাকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না।

এছাড়া প্রতিটি স্টেশনে নিরাপত্তাকর্মীদের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে যাত্রীদের সতর্ক থাকার পাশাপাশি নিয়ম মেনে চলা এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি: সংগৃহীত
সাত বছরে সড়কে ৭ হাজারের বেশি শিক্ষার্থীর প্রাণহানি