• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বানোয়াট ও ভিত্তিহীন’ ফেসবুক পোস্টে বিভ্রান্ত না হতে আহ্বান রিজভীর


প্রকাশ:  ৮ জুন ২০২৫, ০১:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকে পোস্ট হওয়া একটি ভুয়া ও মনগড়া বক্তব্যের বিষয়ে দলের নেতাকর্মীদের সতর্ক করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পাশাপাশি এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গত ৫ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘লামিয়া চৌধুরী লিমা-ইউনুস সরকার! ৫ বছর দরকার’ নামে একটি পেইজে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে জড়িয়ে রুহুল কবির রিজভীর ছবি ব্যবহার করে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করা হয়।


রিজভী বলেন, ‘এ ধরনের বক্তব্য আমি কখনো কোনো সংবাদমাধ্যমে দিইনি। ফেসবুকে পোস্ট করা কথাগুলো ডাহা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

দল ও কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই ধরনের বক্তব্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন রিজভী।

প্রেস বিজ্ঞপ্তিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এসব ভুয়া পোস্ট ও বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকা এবং বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত