• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি


প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২৪, ১১:০৬ এ.এম.
শেয়ার করুন 0
তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। সোমবার (১৮ নভেম্বর) রাতে শিক্ষার্থীরা এ কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীরা বলেন, আমরা রাষ্ট্রপক্ষের সঙ্গে আলোচনায় যাচ্ছি। যদি সেখানে পজিটিভ রেজাল্ট না আসে, আমাদের যদি মুলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা এর চেয়ে বৃহৎ কিছু করব।

তারা বলেন, আমাদের তিতুমীরের সাধারণ শিক্ষার্থীরা বিকেল চারটা পর্যন্ত রাস্তায় ছিল। আগামীকাল আমাদের সঙ্গে বসবে, মুলা ঝুলাক আর যাই করুক, রাষ্ট্রের পক্ষ থেকে বসার সিদ্ধান্ত এসেছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঠে নামিয়ে দিয়ে জনদুর্ভোগ তৈরি করতে চাচ্ছি না। আমাদের সিদ্ধান্ত এটাই- তিতুমীরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। কোনো পরীক্ষা-ক্লাস হবে না।

শিক্ষার্থীরা আরও বলেন, আলোচনায় যদি পজিটিভ রেজাল্ট না আসে, তাহলে শুধু রেলগেট নয়, আমরা আরও এক্সট্রিম হতে বাধ্য হবো। তবে আমরা মঙ্গলবার রাজপথ অবরোধ করছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রেলপথ অবরোধ করছি না। আমরা ক্যাম্পাস গেটে অবস্থান করব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে, তাহলে আমাদের পূর্বঘোষিত জায়গায় আমরা ফেরত যাবো।

নিজেদের কর্মসূচির ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছিল উল্লেখ করে তারা বলেন, আমাদের বেলা ১১টায় কর্মসূচি পালন করার কথা জেনেও তারা ট্রেন ছেড়ে দেয়। মহাখালী পয়েন্টে যখন ট্রেন চলে আসে তখন সেখানে আমাদের চার হাজার শিক্ষার্থী অবস্থান করছিল। ট্রেনের গতি বাড়িয়ে দেওয়ার কারণে কয়েকজন আশপাশে পড়ে যায়। আমাদের সাধারণ শিক্ষার্থী ১২ জন আহত হন। আহত হওয়ার কারণে দুই-একজন হয়তো ক্ষোভ প্রকাশ করেছে এবং ঢিল ছুড়েছে। এ নিয়ে আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। অনেকেই বলছেন, তিতুমীরের সন্ত্রাসী বাহিনীর হামলায় অনেকে আহত হয়েছেন। এখানে কোনো সন্ত্রাসী বাহিনী নেই বলেও জানান তারা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি নির্বাচন ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু
ছবি: সংগৃহীত
আইএমএফের সবুজ সংকেতের অপেক্ষায় নবম পে স্কেল
ছবি: সংগৃহীত
সরকারি গুদামে ১০ লাখ টনের বেশি খাদ্যশস্য মজুদ