• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন


প্রকাশ:  ১০ জুন ২০২৫, ০৯:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সব চেষ্টাকে ব্যর্থ করে চলেই গেলেন অভিনেত্রী তানিন সুবহা। ‘ক্লিনিক্যালি ডেথ’ ঘোষণার পরেও পরিবারের ইচ্ছায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। 

অবশেষে মঙ্গলবার (১০ জুন) রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।

গত ২ জুন থেকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তানিন সুবহাকে। দুদিন আগেই চিকিৎসকরা তার ব্রেইন পুরোপুরি কাজ করছিল না বলে জানিয়েছিলেন। সেসময় তাকে ক্লিনিক্যালি ডেথ বলে জানান তারা।

তানিনের স্বামী হাসপাতালে অবস্থান না করায় তখন তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়নি। মঙ্গলবার তার স্বামীর সিদ্ধান্তের ভিত্তিতে (রাত ৭টা ৫৭ মিনিটে) লাইফ সাপোর্ট খুলে দিলে না ফেরার দেশে পারি জমান তানিন।

তার মৃত্যুতে শোবিজে শোকের ছায়া নেমে এসেছে। তানিনের শেষ সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন নাটক ও চলচ্চিত্র শিল্পীদের অনেকেই।

তানিন সুবহা এক যুগের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন। বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু করে নাটক এবং সিনেমায় জায়গা করে নেন তিনি। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।

এরপর একাধিক নাটক, টেলিফিল্ম এবং ওয়েব সিরিজে অভিনয় করেন। পাশাপাশি ‘তানিন’স বিউটি পার্লার’ নামে একটি সৌন্দর্যচর্চা কেন্দ্রও চালাতেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
‘ইন্ডিয়ান আইডল’ হলেন জ্যোতির্ময়ী নায়েক
কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজ
কাঞ্চনের সক্ষমতা আছে, তাই বাবা হয়েছে: শ্রীময়ী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী
সেই শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে মুখ খুললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের শিল্পী