• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ছাত্রদল নেতা অনিকের মধ্যস্থতায় ঢাবি শিক্ষার্থীর টাকা উদ্ধার


প্রকাশ:  ১১ জুন ২০২৫, ০২:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ মণ্ডল। বাড়ি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট্ট একটি গ্রাম—বাঘাডাঙ্গায়। নিজের টিউশন ও বোর্ড বৃত্তির টাকা থেকে তিনি ও তার ছোট ভাই মিলে গ্রামের একটি সমবায় সমিতিতে দীর্ঘদিন ধরে মোট ৩৯ হাজার টাকা সঞ্চয় করেন।

সম্প্রতি আর্থিক প্রয়োজনের কারণে তিনি সেই টাকা উত্তোলনের চেষ্টা করলে নতুন ম্যানেজার ব্যক্তিগত বিরোধের অজুহাতে টাকা দিতে অস্বীকৃতি জানান।

সৌরভের দাবি, ওই ম্যানেজার বিএনপির স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং তিনি প্রভাব খাটিয়ে টাকা আটকে রাখেন।

ঘটনাটি সৌরভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ফেসবুক গ্রুপে তুলে ধরলে তাৎক্ষণিক সহায়তায় এগিয়ে আসেন ছাত্রদল নেতা অনিসুর রহমান অনিক।

অনিকের সাথে ছিলেন সত্যজিত দাস, রঞ্জন রায়, এমডি সুফি এবং এস মেরাজ নামে কয়েকজন ছাত্রদল কর্মী। তাদের সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত সমিতির ম্যানেজার পুরো টাকাই ফেরৎ দেন।

এ ঘটনায় সৌরভ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আপনাদের সহযোগিতা না পেলে হয়তো কখনোই এই টাকা ফেরত পেতাম না।"

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
ছবি : সংগৃহিত
ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৬০
সোহরাওয়ার্দী উদ্যানে রাজিব শাহ'র তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি
সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান রাজিব শাহ’র সেই আস্তানা উচ্ছেদ করল ডিএসসিসি