• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কলকাতায় সাংবাদিকদের বিক্ষোভ

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ১২:১০ পি.এম.
শেয়ার করুন 0
কলকাতায় সাংবাদিকদের বিক্ষোভ

পশ্চিমবঙ্গের কলকাতায় দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে সোমবার প্রিন্ট, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের কয়েকশ সাংবাদিক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ কর্মসূচি কভার করতে গিয়ে গত ২৪ জুলাই হামলার শিকার হওয়া সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিই ছিল এ কর্মসূচির মূল বিষয়।

ধর্মতলায় অবস্থিত প্রেস ক্লাব থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি রাসমণি অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। এতে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা রিপোর্টার, ফটোসাংবাদিক, ভিডিও সাংবাদিক এবং ডিজিটাল কনটেন্ট নির্মাতারা অংশ নেন। পরে তারা মানববন্ধন করে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট ঘটনা কভার করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের হামলার মুখে পড়তে হওয়া অত্যন্ত উদ্বেগজনক। সংবাদ সংগ্রহের পরিবেশ নিরাপদ রাখতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলেও তারা মন্তব্য করেন।

এদিকে, ২৪ জুলাইয়ের সহিংসতায় আহত কয়েকজন সাংবাদিক এদিন লোক ভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন। তবে তিনি উপস্থিত না থাকায় তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরে প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।

একই সঙ্গে সাংবাদিকদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে স্মারকলিপি জমা দেন। রাজনৈতিক সমাবেশ, আন্দোলন কিংবা জনসভা কভার করার সময় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কলকাতা প্রেস ক্লাব, ইন্দো-বাংলা প্রেস ক্লাবসহ পশ্চিমবঙ্গের মোট ৪৬টি প্রেস ক্লাবের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দ্রুত বিচার এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২৪ জুলাই নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা