• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ১১:৫৩ এ.এম.
শেয়ার করুন 0
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত

আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে) আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গণনা শেষ পর্যায়ে পৌঁছেছে। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ৩টি আসন। বাকি আসনগুলোর ফলাফল প্রকাশের জন্য ভোট গণনা রাতভর অব্যাহত ছিল।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে পাওয়া অনানুষ্ঠানিক ফলাফলে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭টি আসনে এগিয়ে রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, প্রথম ধাপে মিরপুর বিভাগের ১৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটারদের অংশগ্রহণ সহজ করতে নির্বাচন কমিশন ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করে।

২৯৬ প্রার্থীর লড়াই

মিরপুর, কোটলি ও ভিম্বার জেলার নির্বাচনে মোট ২৯৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে পিএমএল-এন, পিপিপি, ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) এবং স্বতন্ত্র প্রার্থীরা ছিলেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রথম ধাপে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ১৪ লাখ ১ হাজার ৪৩৯ জন। এর মধ্যে ৭ লাখ ২৫ হাজার ১১৮ জন পুরুষ এবং ৬ লাখ ৭৫ হাজার ৬২৮ জন নারী ভোটার।

ভোটগ্রহণের জন্য মোট ২ হাজার ৪৫৪টি কেন্দ্র স্থাপন করা হয়। এর মধ্যে মিরপুরে ৫৯৭টি, কোটলিতে ১ হাজার ১০৭টি এবং ভিম্বারে ৬০৮টি ভোটকেন্দ্র ছিল।

কড়া নিরাপত্তায় ভোট

নির্বাচনকে ঘিরে গোটা অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিচারপতি গুলাম মুস্তাফা মুঘল ভোটগ্রহণে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

প্রধান সচিব খুশহাল খান বলেন, জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। একই সঙ্গে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা শক্তিকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি।

তবে নির্বাচন পুরোপুরি সহিংসতামুক্ত ছিল না। এলএ-৯ কোটলি-২ নাকইয়াল আসনের একটি ভোটকেন্দ্রে গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং অন্তত তিনজন আহত হন। ঘটনার পর ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) কামরান আলী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পিপিপির প্রার্থী জাভেদ বুধানভি দাবি করেন, নিহত ব্যক্তি তার দলের কর্মী মুখতার ইউনুস। পরে তার মরদেহ তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি গভীর শোক প্রকাশ করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি অভিযোগ করেন, পিএমএল-এনের প্রার্থী উমাইর নিয়াজির সমর্থকদের গুলিতে তার দলের কর্মী নিহত হয়েছেন।

মুজাফফরাবাদে সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো বলেন, আজাদ কাশ্মীরের জন্য এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কার্যকর সরকার গঠনে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিতর্কমুক্ত নির্বাচন নিশ্চিত করা জরুরি। তিনি শরণার্থী আসনসংক্রান্ত বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, ভোটের আগে এ বিষয়ে যথাযথ সমাধান করা হয়নি।

অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, একটি বড় ধরনের সহিংসতার ঘটনা ছাড়া নির্বাচন মোটের ওপর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তার ভাষ্য, বিচ্ছিন্ন কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটলেও সামগ্রিক নির্বাচনী পরিবেশ সন্তোষজনক ছিল।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ছাড়া হচ্ছে ৬ লাখ মশা