• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ডিএমপির ৮ পুলিশ কর্মকর্তা বদলি


প্রকাশ:  ১৯ নভেম্বর ২০২৪, ০৭:৪২ পি.এম.
শেয়ার করুন 0
ডিএমপির ৮ পুলিশ কর্মকর্তা বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা পৃথক দুই আদেশে এই বদলি করা হয়।

বদলিকৃতদের মধ্যে দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন শিকদারকে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি), কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিমকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরন্ত্র পরিদর্শক মো. তারেকুল ইসলাম টুটুলকে রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), ডিএমপিতে সংযুক্ত পুলিশ পরিদর্শক মো. শাহাদাৎ হোসেনকে হাজারীবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফকরুল ইসলামকে রামপুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), গোয়েন্দা-লালবাগ বিভাগের নিরন্ত্র পুলিশ পরিদর্শক কাঞ্চন রায়হানকে শ্যামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে হাতিরঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে) এবং কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক শরিফুজ্জামান ভূঁইয়াকে ডিএমপির ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগে বদলি করা হয়েছে।

এতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের