• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

মধ্যপ্রাচ্য ছাড়ছে মার্কিন রণতরী


প্রকাশ:  ৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন উপসাগরীয় অঞ্চল ছেড়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে।  সেখানে মার্কিন বি-৫২ বোমারু বিমান, জ্বালানি বিমান ও নৌবাহিনীর বিমান বিধ্বংসী ডেস্ট্রয়ার মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। পেন্টাগন শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। 

এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে আগামী মাসগুলোতে মার্কিন সামরিক বাহিনীর বি-৫২ বোমারু বিমান, জ্বালানি বিমান ও বিমান বিধ্বংসী ডেস্ট্রয়ার মোতায়েন করা হবে।  পেন্টাগনের মুখপাত্র মার্কিন বিমান বাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, ‘ইরান, তার অংশীদার অথবা প্রক্সিরা যদি এই মুহূর্তটিকে আমেরিকান কর্মীদের বা ওই অঞ্চলে স্বার্থকে লক্ষ্যবস্তু করার জন্য ব্যবহার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজ জনগণ ও স্বার্থকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

গত বছরের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ক্রমবর্ধমান উত্তেজনার আগে থেকেই মধ্যপ্রাচ্যে বিমানবাহী দুটি রণতরী মোতায়েন রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের প্রত্যাহারে ওই অঞ্চলে নতুন করে রণতরী মোতায়েন না করা পর্যন্ত বিমানবাহী রণতরীর শূন্যতা তৈরি করবে।

তবে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন কবে নাগাদ মধ্যপ্রাচ্য ছেড়ে চলে যাবে সেই বিষয়ে পেন্টাগনের বিবৃতিতে কোনো তথ্য জানানো হয়নি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’