• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

এই মুহূর্তে বাংলাদেশিদের ইরান ত্যাগ করা কঠিন: পররাষ্ট্র মন্ত্রণালয়


প্রকাশ:  ১৭ জুন ২০২৫, ০৫:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইরানে ভয়ংকর পরিস্থিতির মধ্যে আছেন বাংলাদেশিরা। মঙ্গলবার (১৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান। তিনি জানান, ইরানে দুই হাজারের বেশি বাংলাদেশি আছেন। এর মধ্যে দূতাবাসসহ তেহরানে আছেন চারশ জন।

সচিব জানান, সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজ খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

তিনি জানান, অচিরেই যুদ্ধ বন্ধ হবার সম্ভাবনা না দেখলেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে শান্তি প্রতিষ্ঠায় আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে বাংলাদেশিদের ইরান ত্যাগ করা কঠিন। নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে ব্যাংককিং চ্যানেলে টাকা পাঠানো যাচ্ছে না।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের