• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ


প্রকাশ:  ২০ জুন ২০২৫, ০৪:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাবি প্রতিনিধি
ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে র‌্যালিটি ক্যাম্পাস ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আয়োজকরা। তারা বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়তে, বিভেদ ভুলে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের ওপর হামলা বন্ধে গোটা মুসলিম বিশ্বকে নীরবতা ভেঙে, সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। ইরানের পাশে মুসলিম দেশগুলোকে দাঁড়ানোর আহ্বানও আসে সংক্ষিপ্ত সমাবেশে।

উল্লেখ্য, ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে পাল্টাপাল্টি হামলা চলছে দুই দেশের মধ্যে। এদিকে, ইসরায়েল জানিয়েছে, ইরানি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলেছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩২০ জনের বেশি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে