• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৮:০৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদন নিতে পুরোপুরি প্রস্তুত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই মধ্যে ৯৯ দশমিক ৯৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান তথ্য ইনপুটের কাজ শেষ করেছে। বাকি অল্পসংখ্যক প্রতিষ্ঠানকে বাদ রেখেই বদলি আবেদন প্রক্রিয়া শুরু করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) মাউশির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। মাউশির কর্মকর্তারা জানান, দেশের ৯৯ দশমিক ৯৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান তথ্য ইনপুটের কার্যক্রম শেষ করেছে। তথ্য নেওয়ার মেয়াদকালও শেষ হয়েছে। অল্প কিছু প্রতিষ্ঠান তথ্য দেয়নি, তাদের বাদ রেখেই বদলি আবেদন গ্রহণ করা হতে পারে।

মাউশি সূত্র জানায়, বদলির আবেদন শুরুর আগে শিক্ষকদের একটি পাসওয়ার্ড দেওয়া হবে। টেলিটক বাংলাদেশের মাধ্যমে শিক্ষকদের কাছে এ পাসওয়ার্ড পৌঁছে দেওয়া হবে।

আবেদন গ্রহণের পূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠাবে মাউশি। তবে তারও আগে শিক্ষকদের আবেদনের জন্য একটি পাসওয়ার্ড দেওয়া হবে।

মাউশির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান টেলিটক বাংলাদেশ লিমিটেড শিক্ষকদের পাসওয়ার্ড দেবে। তবে এ কাজটি তারা এখনো করতে পারেনি। এজন্য মূলত সকল কার্যক্রম ঝুলে রয়েছে। শিক্ষকরা পাসওয়ার্ড পেলে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি পাঠানো হবে।

মাউশির এক কর্মকর্তা জানান, শিক্ষকরা নতুন করে পাসওয়ার্ড পাবেন। এর আগে যে লিংক দেওয়া হয়েছিল ওই লিংকের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে আবেদন করতে হবে। টেলিটক দ্রুত আইডি ও পাসওয়ার্ড পাঠানো শুরু করবে।

জানা গেছে, শিক্ষকদের বদলির জন্য স্কুল পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের সময় শেষ হয় গত ২৫ জুন। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য সময়সীমা ছিল ৫ জুলাই। জেলা শিক্ষা কর্মকর্তাদের জন্য ১৫ জুলাই নির্ধারণ করা হয়েছিল।

কলেজ পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুট, ভেরিফিকেশন ও চূড়ান্ত অনুমোদনের শেষ সময়ও ২৫ জুন শেষ হয়। আঞ্চলিক উপ-পরিচালকের (কলেজ) জন্য ৫ জুলাই এবং আঞ্চলিক পরিচালকদের জন্য ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

নির্ধারিত সময় শেষ হলেও বদলি আবেদন শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে চিঠি পাঠানো সম্ভব হয়নি। এ অবস্থায় বিপাকে পড়েছেন বদলির অপেক্ষায় থাকা কয়েক লাখ শিক্ষক।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুই বিশ্ববিদ্যালয়ের শীর্ষ তিন পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার