• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

উন্নত স্বাস্থ্যসেবা, উদ্ভাবন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেড এবং কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশন (KDRG) -এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে রাজধানীর হাতিরপুলে ইম্পেরিয়াল হেলথ কেয়ার (প্রা.) লিমিটেডের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

ইম্পেরিয়াল হেলথ কেয়ার (বিডি) লিমিটেডের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবর রহমান, পরিচালক সরোয়ার জাহান চৌধুরী এবং জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবর রহমান বলেন, "এটি শুধু ব্যবসায়িক উদ্যোগ নয়, বরং মানবসেবার প্রতিশ্রুতি। আমরা স্বল্প খরচে মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।"

জেনারেল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী বলেন, "পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা আরও উন্নত সেবা নিশ্চিত করতে চাই। সারা দেশে আমাদের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে এবং সেই পথচলায় কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনকে পাশে পাওয়ার প্রত্যাশা করছি।"

কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশনের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. আইয়ুব আলী চৌধুরী এবং সমন্বয়ক ডা. মাসুদ ইকবাল।

ডা. মাসুদ ইকবাল বলেন, "আমাদের এই উদ্যোগ নতুন ও ব্যতিক্রমধর্মী। এটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেবামূলক এই কার্যক্রমকে আরও বিস্তৃত ও টেকসই করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই।"

কিডনি ডিজিজ রিসার্চ গ্রুপ ফাউন্ডেশন (কেডিআরএফ) বাংলাদেশের একটি অলাভজনক স্বাস্থ্য ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান। সংস্থাটি কিডনি রোগ প্রতিরোধ, গবেষণা, জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং জ্ঞান বিনিময়ের পাশাপাশি কিডনি রোগ ও অন্যান্য অসংক্রামক রোগ (এনসিডি) নিয়ে বিভিন্ন গবেষণা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে।

অন্যদিকে, ইম্পেরিয়াল হেলথ কেয়ার (বিডি) লিমিটেড একটি বেসরকারি স্বাস্থ্যসেবা ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠান। আধুনিক ল্যাবরেটরি, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন রোগের নির্ণয়সেবার মাধ্যমে আন্তর্জাতিক মানের নির্ভুল, নির্ভরযোগ্য ও রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

ভিওডি বাংলা/এমআই/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি সংগৃহীত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯
ছবি: সংগৃহীত
শিশুযত্ন ও সুইমসেইফ কর্মসূচি স্থবির
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
ঠোঁটকাটা-তালুকাটা শিশুদের সুখবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী