• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

প্রকল্পে কর্মরত

অস্থিরতার শঙ্কায় বাড়তি সুবিধা কমানো যাচ্ছে না: পরিকল্পনা উপদেষ্টা


প্রকাশ:  ২১ জুন ২০২৫, ০৪:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে, এমন শঙ্কায় উন্নয়ন প্রকল্পে কর্মরতদের অতিরিক্ত সুযোগ-সুবিধা কমানো যাচ্ছে না। ফলে প্রকল্প ব্যয় কমিয়ে আনার চেষ্টা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

শনিবার (২১ জুন) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা র‍্যাপিড আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রকল্পে দুর্নীতি ও অযাচিত খরচ কমানো গেলে বাজেটে পরিচালন ব্যয় অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। আগের সরকারের সময়ে টেন্ডার যোগসাজশেই প্রকল্পে ১০ শতাংশ দুর্নীতি হতো।

তিনি বলেন, বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে। তবে উপকারভোগীর মধ্যে ৩০ থেকে ৪০ শতাংশই ভূতুড়ে ও রাজনৈতিক বিবেচনায় তালিকায় ঢুকেছে। এ সময় অসাধুভাবে উপকারভোগ করাদের ছাঁটাই করতে মাঠ বৈঠক করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক