• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ক্লাব বিশ্বকাপ

গোল উৎসব করে নকআউটে ম্যানচেস্টার সিটি


প্রকাশ:  ২৩ জুন ২০২৫, ০১:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

আজ ‘জি’ গ্রুপের খেলা আল–আইনকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে সাবেক উয়েফা চ্যাম্পিয়নস লিগজয়ী ম্যানচেস্টার সিটি। এর আগে সংযুক্ত আরব আমিরাতের দলটি জুভেন্টাসের কাছে হেরেছিল ৫–০ গোলে।

ইংলিশ ক্লাব সিটি আল–আইনকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে। সেই সঙ্গে জায়গা নিশ্চিত হয়েছে জুভেন্টাসেরও।

আজ সোমবার (২৩ জুন) আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির হয়ে গোল উৎসবের শুরুটা করেন ৩৪ বছর বয়সী জার্মান মিডফিল্ডার ইলকায় গুনদোয়ান। অষ্টম মিনিটে বক্সের বাইরে বল পেয়ে চিপ করে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল দূরের পোস্ট দিয়ে জালে পাঠান।

ম্যাচের ২৭ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। ১৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড আজই প্রথম সিটির শুরুর একাদশে ছিলেন। আর সুযোগটি কাজে লাগিয়েছেন গোল করে। প্রথমার্ধের বিরতির আগে যোগ করা সময়ে সিটির স্কোরলাইন ৩–০ করেন আর্লিং হলান্ড।

পরে ম্যাচের দ্বিতীয়ার্ধেও তিনটি গোল করে ম্যানচেস্টার সিটি। এরমধ্যে ৭৩তম মিনিটে গুনদোয়ান, ৮৪তম মিনিটে অস্কার বব আর ৮৯তম মিনিটে রায়ান চেরকি গোল করেন।ম্যাচ সেরা হন ২ গোল করা ইলকায় গুনদোয়ান।

এবারের আসরে সিটি প্রথম ম্যাচে উইদাদকে হারিয়েছিল ২–০ গোলে। মরোক্কোর ক্লাবটি গতকাল রাতে জুভেন্টাসের কাছে হেরেছে ৪–১ গোলে।

সব মিলিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে ম্যানচেস্টার সিটি, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে জুভেন্টাস। আল–আইন ও উইদাদ দুই দলই প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে। শেষ ষোলোয় জায়গা করেছে সিটি ও জুভেন্টাস। তবে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দুই ইউরোপীয় পরাশক্তি মুখোমুখি হবে ২৬ জুন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না