• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ইউরোপের তিন দেশকে সতর্কে ইরানের


প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৪, ০৮:৩১ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইউরোপের তিন দেশকে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। তেহরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাস করা হলে ইরান পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আন্তজার্তিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি তেহরানে সফরে থাকা অবস্থায়ই এই হুঁশিয়ারি দিল আয়াতুল্লাহ আলি খামেনির দেশ।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য চলতি সপ্তাহে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বোর্ড অফ গভর্নরসের ত্রৈমাসিক বৈঠকে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশের চেষ্টা করছে। যদি তারা ইরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে তেহরানও পাল্টা ব্যবস্থা নেবে।

এদিকে রাফায়েল গ্রোসির সঙ্গে বৈঠককালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক প্রযুক্তিতে যা চাইছে তা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইনি কাঠামো এবং নিয়ম কানুন অনুসারেই করছে। মাসুদ পেজেশকিয়ান পরমাণু সমঝোতা চুক্তি বা জেসিপিওএর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলির প্রতিশ্রুতি ভঙ্গের দিকে ইঙ্গিত করে বলেন, ‘আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে যে ইরান এই চুক্তিতে তাদের সমস্ত প্রতিশ্রুতি বা বাধ্যবাধকতা পূরণ করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র একতরফাভাবে জেসিপিওএ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।বৈঠকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক পেজেশকিয়ান সরকারের শান্তি ও ঐক্যমত্য-ভিত্তিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং পরমাণু শক্তি সংস্থা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’