• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ইউক্রেনকে স্থলমাইন সরবরাহে সম্মতি বাইডেনের


প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে স্থলমাইন (অ্যান্টি-পারসোনাল ল্যান্ডমাইন) সরবরাহে সম্মতি দিয়েছেন। বুধবার (২০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা। তবে নিরাপত্তার স্বার্থে ওই কর্মকর্তা নাম প্রকাশে সম্মত হননি।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার তথ্য অনুযায়ী, মাইনগুলো শিগগিরই ইউক্রেনে পাঠানো হবে এবং সেগুলো ইউক্রেনের ভূখণ্ডেই ব্যবহার করা হবে। ইউক্রেন জানিয়েছে, জনবহুল এলাকায় এগুলো ব্যবহার করা হবে না।

রাশিয়ার সেনাদের অগ্রগতি থামাতে এই মাইনগুলো প্রয়োজন বলে মনে করা হচ্ছে। বিশেষত, রাশিয়ার সেনারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ইউক্রেনের যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যা ইউক্রেনীয় বাহিনীর জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

এদিকে, কিয়েভে সম্ভাব্য বিমান হামলার আশঙ্কায় মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ইতালি ও গ্রিসও তাদের দূতাবাস বন্ধ করার কথা জানিয়েছে।

রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনের ২০ শতাংশেরও বেশি এলাকা মাইন ঝুঁকিতে পড়েছে। বিশ্লেষকদের মতে, বাইডেনের এই সিদ্ধান্ত যুদ্ধে ইউক্রেনের টিকে থাকার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

এর আগে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। মঙ্গলবার রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় এ হামলা হয় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়। এক বিবৃতিতে রাশিয়া বলে, ইউক্রেন আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ব্যবহার করে হামলা চালায়। এ হামলার পর চলমান উত্তেজনার মধ্যে ইউক্রেনকে স্থলমাইন দেওয়ার সিদ্ধান্ত যুদ্ধ পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’