• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ত্রাণকেন্দ্রে গুলিতে গাজায় ৭৯ জন নিহত


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ১০:১৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

গাজার আকাশে আগুন, মাটিতে হাহাকার—এ যেন এখন এক চেনা দৃশ্য। মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় সেখানে নিহত হয়েছেন অন্তত ৭৯ জন। এর মধ্যে ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন ৪৯ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন প্রায় তিন শতাধিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। ত্রাণের আশায় লাইনে দাঁড়ানো সাধারণ মানুষ প্রতিদিন যে দুঃসহ ঝুঁকি নিচ্ছেন, তা আর শুধু মানবিক সংকট নয়—এটা যেন জীবন-মৃত্যুর তামাশায় পরিণত হয়েছে।

বিশেষ করে মধ্য গাজার সালাহ আলদির সড়কে যুক্তরাষ্ট্র-প্রতিষ্ঠিত ত্রাণ সংস্থা জিএইচএফ–এর এক বিতরণকেন্দ্রের সামনে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়। আহত হন ১৪০ জন, যাঁদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। খান ইউনিস, গাজা সিটি ও রাফায়ও ত্রাণ বিতরণের সময় গুলিতে নিহত হয়েছেন আরও অনেকে।

অবশ্য এ চিত্র নতুন নয়। চলতি মাসজুড়েই গাজার মানুষের ত্রাণ সংগ্রহের চেষ্টাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক মাসে ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ৫০০ জনের বেশি, আহত হয়েছেন প্রায় চার হাজার।

৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের চালানো অভিযানে প্রাণ গেছে ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনির। আহত হয়েছেন এক লাখ ৩০ হাজারের বেশি। শুধু মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ছয় হাজার মানুষ।

মানবিক বিপর্যয়ের এই চিত্রে নতুন করে যুক্ত হয়েছে ‘ত্রাণের জন্য গুলি’ নামক নির্মম বাস্তবতা। যেখানে এক মুঠো খাবারের আশায় দাঁড়ানো মানুষকে হত্যা করা হচ্ছে অস্ত্রের মুখে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার