• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করল বিসিবি


প্রকাশ:  ২৫ জুন ২০২৫, ০৬:২৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

কদিন আগেই পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে বাংলাদেশ দল। ফিরতি লেগে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। বুধবার (২৫ জুন) জুলাইয়ে অনুষ্ঠিতব্য এই সিরিজের জন্য চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টা থেকে।

সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সময়ই দুবাইয়ে এক সভায় এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি ও পিসিবি। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর শেষেই এই সিরিজ মাঠে গড়াবে। আর বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে পাকিস্তান দল।

উল্লেখ্য, পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে হেরে হোয়াইটওয়াশের লজ্জায় পড়েছিল বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে ৩৭ ও ৫৭ রানে হারের পর তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল টাইগাররা। এর আগে ২০২০ সালে দুই ম্যাচের এবং ২০২১ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না