• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

কেনিয়ায় সংঘর্ষে নিহত ১৬


প্রকাশ:  ২৬ জুন ২০২৫, ০৩:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সরকারবিরোধী বিক্ষোভ-সংঘর্ষে উত্তাল কেনিয়া। বিক্ষোভকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের জড়িছে অনেকেই। এ সময় অন্তত ১৬ জন নিহত এবং আহত হয়েছেন ৪০০ জনের বেশি। নিহতদের মধ্যে অধিকাংশই গুলিবিদ্ধ, অনেকে আহত হয়েছেন রাবার বুলেট ও লাঠিপেটায়। আহতদের মধ্যে রয়েছেন বিক্ষোভকারী, সাংবাদিক ও পুলিশ সদস্যরা।

২৫ জুন বুধবার কেনিয়ার রাজধানী নাইরোবি এবং আশপাশের এলাকায় এই সংঘর্ষ ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরা জানিয়েছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, দুর্নীতি এবং নতুন কর নীতির প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় নামলে পুলিশ জলকামান, কাঁদানো গ্যাস ও গুলি ছোড়ে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশন (কেএনসিএইচআর) নিশ্চিত করেছে, সংঘর্ষে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিরাপত্তা বাহিনী গুলি চালানোর পাশাপাশি আগের সপ্তাহে মোটরসাইকেলযোগে লাঠিধারী কিছু ব্যক্তি ‘সন্ত্রাসী কায়দায়’ হামলা চালিয়েছিল শান্তিপূর্ণ মিছিলে। তাদের দাবি, এই হামলাকারীদের সঙ্গে পুলিশের যোগসাজশ ছিল।

বিক্ষোভকারীরা রাজধানী নাইরোবির কেন্দ্রস্থলে কেনিয়ার জাতীয় পতাকা এবং গত বছর পুলিশের গুলিতে নিহতদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল করেন। কেউ কেউ আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

এদিকে, ২৪ জুন মঙ্গলবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ কয়েকটি দেশের দূতাবাস এক যৌথ বিবৃতিতে সব পক্ষকে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি মোকাবেলা এবং সহিংসতা পরিহারের আহ্বান জানিয়েছে। বিক্ষোভ থামাতে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। তিনি বলেন, দেশকে ধ্বংস করবেন না।

প্রসঙ্গত, গত বছরও কর বাড়ানোর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ৬০ জন নিহত হয়েছিলেন। তাঁদের স্মরণে এদিনের বিক্ষোভ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’