• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ডেঙ্গুতে একদিনে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১৯৫


প্রকাশ:  ২৬ জুন ২০২৫, ০৬:২২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা ৩৮ জনে দাঁড়ালো। বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে দুইজন মারা গেছেন। এরমধ্যে একজনের বয়স ৪৮ (নারী) ও অন্যজন ১৪ (কিশোর) বছর বয়সী। পাশাপাশি এই সময়ে মশাবাহী রোগটি নিয়ে নতুন করে ১৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এরমধ্যে বরিশাল বিভাগে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী (৭৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ৩১ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২২ জন, রাজশাহী বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন ও সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮ জন মারা গেছেন। এরমধ্যে ২০ জন পুরুষ ও ১৮ জন নারী। আর সবচেয়ে বেশি মৃত্যু (১৬ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০
ছবি সংগৃহীত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯
ছবি: সংগৃহীত
শিশুযত্ন ও সুইমসেইফ কর্মসূচি স্থবির