• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

খামেনিকে হত্যা করতে চেয়েছিলাম: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী


প্রকাশ:  ২৭ জুন ২০২৫, ১০:৫৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সম্প্রতি ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল, তবে কার্যকর সুযোগ না পাওয়ায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ১৩-কে দেয়া সাক্ষাৎকারে কাটজ বলেন, খামেনিকে হত্যা করতে যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন মনে করে না ইসরায়েল। তার এমন মন্তব্য সম্প্রতি কিছু গণমাধ্যমে প্রকাশিত খামেনিকে হত্যায় যুক্তরাষ্ট্রের ভেটোর দাবিকে প্রত্যাখ্যানের ইঙ্গিত দেয়।

তিনি আরো বলেন, খামেনিকে হত্যা করতে ইসরায়েলি বাহিনী সক্রিয়ভাবে তাকে খুঁজছিল, তবে আক্রমণের কার্যকর সুযোগ না পাওয়ায় পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

এর আগে ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যদি সম্ভব হতো, তবে সেনাবাহিনী তেহরানের সঙ্গে ১২ দিনের সংঘাত চলাকালে খামেনিকে হত্যা করত।

তার দাবি, খামেনি জানতেন, তাকে হত্যার চেষ্টা হতে পারে। তাই তিনি আত্মগোপনে চলে যান। সেই সঙ্গে যারা প্রথম দফার ইসরায়েলি হামলায় নিহত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নেতাদের স্থলাভিষিক্ত হয়েছিলেন, তাদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

এদিকে যুদ্ধবিরতির অবসানের পর প্রথমবারের মতো একটি ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছেন খামেনি। ভাষণটি সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

সেখানে খামেনি বলেন, এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালালেও সেখানে তেমন কিছুই ঘটেনি। তিনি আরো জানান, ইরানি জাতি ঐক্যবদ্ধভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে— আমাদের কণ্ঠস্বর এক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে খামেনি বলেন, ট্রাম্প আমাদের আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু এমন একটি মহান জাতির সামনে আত্মসমর্পণের কথা বলা অপমানজনক।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’