• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রাজধানীতে রথযাত্রায় মানুষের ঢল


প্রকাশ:  ২৭ জুন ২০২৫, ০৬:৪৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। হাজারো ভক্তের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। শুক্রবার (২৭ জুন) রাজধানী ঢাকার স্বামীবাগ ইসকন মন্দির থেকে বিকাল ৩টার দিকে এই রথযাত্রা শুরু হয়। 

রথযাত্রাটি রাজধানীর টিকাটুলি, মতিঝিল, পল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হবে। ঢাকায় দীর্ঘদিনের ঐতিহ্য বহন করা এই রথযাত্রায় প্রতিবছর নানা বয়সী মানুষের ঢল নামে। 

এদিন সকাল থেকেই স্বামীবাগ এলাকায় বসেছে পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ আর ভক্তিমূলক সঙ্গীতের আসর। এরপর শঙ্খধ্বনি আর কীর্তনের মধ্য দিয়ে রথে চড়েন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। শুরু হয় মামাবাড়ি যাওয়ার প্রতীকী এই যাত্রা।

প্রতিবছর বাংলা বর্ষের আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। সনাতনদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড। আর নাথ হচ্ছেন ঈশ্বর। এর আলোকে জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। জগন্নাথের অনুগ্রহ পেলে মানুষের কল্যাণ ও মুক্তিলাভ হয়। চিরাচরিত এই বিশ্বাস থেকে রথের ওপর জগন্নাথ দেব প্রতিমা রেখে তাকে সাজিয়ে রথ টেনে নিয়ে যাত্রা করেন সনাতন ধর্ম অনুসারীরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক