• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আগস্টে ডাকসু নির্বাচন, আগামী সপ্তাহে তফসিল


প্রকাশ:  ৩০ জুন ২০২৫, ১২:১১ পি.এম.
শেয়ার করুন 0
ডাকসু ভবন। ছবি: সংগৃহীত
ডাকসু ভবন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবশেষে আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনি তফসিল। ৩৬ কার্যদিবসের মধ্যে নির্বাচন ও ফলাফল ঘোষণার পরিকল্পনা চূড়ান্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র জানিয়েছে, আগস্টের মধ্যেই ডাকসু নির্বাচন আয়োজনে পুরোপুরি প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো চাপ বা চ্যালেঞ্জ নেই বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইতোমধ্যে ‘ডাকসু নির্বাচন ২০২৫’-এর একটি খসড়া তফসিল তৈরি করেছে। এই তফসিল অনুযায়ী ১৫টি ধাপে সম্পন্ন হবে পুরো নির্বাচনপ্রক্রিয়া। এর মধ্যে রয়েছে নির্বাচনি আচরণবিধি প্রকাশ, ভোটার তালিকা হালনাগাদ, মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই, আপিল ও শুনানি, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এবং ১২ দিনব্যাপী প্রচার। নির্বাচনের দিন ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এ প্রক্রিয়া।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে