• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নির্বাচনের দিনক্ষণ নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কোনো কথা হয়নি: সিইসি


প্রকাশ:  ১ জুলাই ২০২৫, ০৫:৪২ পি.এম.
শেয়ার করুন 0
সাংবাদিকদের সাথে কথা বলছেন সিইসি। ছবি: সংগৃহীত
সাংবাদিকদের সাথে কথা বলছেন সিইসি। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশন (ইসি) আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ নেই। কমিশন এখন পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালেয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, নিরপেক্ষ নির্বাচনের বেলায় সরকার অনেক আন্তরিক, সময় আসলেই কমিশন থেকে দিনক্ষণ জানতে পারবেন নির্বাচনের বিষয়ে। ধৈর্য হারালে হবে না। জোর করে চেয়ারে বসে যাইনি। কাজ করতেই বসা। 

সরকারও নিরপেক্ষ কমিশনও নিরপেক্ষ উল্লেখ করে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে কমিশনের প্রস্তুতি আছে কিনা। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ফুল গিয়ারে গাড়ি চলছে। তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে তার সাথে কোনো কথা হয়নি।

ফেব্রুয়ারি থেকে এপ্রিলকে লক্ষ্য করে কমিশন এখন পর্যন্ত জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান সিইসি। 

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক