• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইসরাইলের হামলায় ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু


প্রকাশ:  ১ জুলাই ২০২৫, ০৭:২০ পি.এম.
শেয়ার করুন 0
ইসরাইলের হামলায় ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু
ইসরাইলের হামলায় ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ফিলিস্তিনের অন্তত ৭৮৫ জন ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

নিহতদের বেশিরভাগই গাজা উপত্যকার বাসিন্দা, তবে পশ্চিম তীরেও প্রাণ হারিয়েছে অন্তত ২৩ জনের।

তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদলুকে এই তথ্য নিশ্চিত করেছেন পিএফএর সহ-সভাপতি সুসান শালাবি। 

তিনি জানান, নিহতদের মধ্যে ৪৩৭ জনই ফুটবলার। এদের মধ্যে পশ্চিম তীর থেকে ছিলেন ১৫ জন। নিবন্ধিত খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মীদের তথ্য ব্যবহার করে এবং গাজার আঞ্চলিক দফতর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব তৈরি করা হয়েছে বলে জানানো হয়। 

তবে শালাবি সতর্ক করে বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক নিখোঁজ থাকায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। পাশাপাশি অবরোধ ও অব্যাহত বিমান হামলার কারণে অনেক এলাকায় পৌঁছানোও অসম্ভব হয়ে গেছে।

শুধু প্রাণহানিই নয়, ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের ক্রীড়া অবকাঠামো অংশ ধ্বংস হয়ে গেছে।

শালাবির ভাষায়, অন্তত ২৮৮টি ক্রীড়া প্রতিষ্ঠান সম্পূর্ণ বা আংশিকভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্টেডিয়াম, জিমনেসিয়াম ও ক্লাব ভবন। ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলোর ২১টি অবস্থিত পশ্চিম তীরে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছে অন্তত ৫৬ হাজার ফিলিস্তিনি। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না