• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আইনি প্রক্রিয়া মেনেই আসিফ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ০৩:২১ পি.এম.
শেয়ার করুন 0
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।ছবি-সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরের মতো ঘটনা দেশে যাতে আর না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ ছাড়া, এমন ঘটনাগুলোর ক্ষেত্রে আসামিদের দ্রুত গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।

বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন। তবে অস্ত্রের ম্যাগাজিন বহনের ঘটনাটি ভুল ছিল বলে আবারও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দেশের যথেষ্ট চাল উৎপাদন হচ্ছে, তবে দাম বেশি। কিছু মানুষ নিজেদের লাভের জন্য এমন কাজ করছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু