• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান, আনিসুল ও দীপু মনিকে


প্রকাশ:  ২ জুলাই ২০২৫, ০৪:১০ পি.এম.
শেয়ার করুন 0
সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপু মনি। ছবি : সংগৃহীত
সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপু মনি। ছবি : সংগৃহীত

আদালত প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

এছাড়া রাজধানীর কাফরুল থানায় দায়ের হওয়া একটি হত্যামামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে, আসামিদের আদালতে হাজির করে পুলিশ।

মোহাম্মদপুর থানার মামলার বিবরণ:

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ের কাছে ময়ূর ভিলার সামনে একটি বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মো. সোহেল রানা (৩৮)। ছাত্র-জনতার সঙ্গে চলমান ওই আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলার সময় সোহেল রানার উরুতে গুলি লাগে, যা তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে উঠে তিনি চলতি বছরের ১১ জুন থানায় মামলা দায়ের করেন।

কাফরুল থানার মামলার বিস্তারিত:

অন্যদিকে, গত বছরের ১৯ জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বন্ধু ও ব্যবসায়ী আহসান হাবীব গত ২৩ ডিসেম্বর কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা