• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক: ট্রাম্প


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ১০:৫০ এ.এম.
শেয়ার করুন 0
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

গাজার মানুষ যেন নিরাপদে থাকতে পারে, সেটাই সবচেয়ে বড় বিষয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, গাজার বাসিন্দারা নরকের ভেতর দিয়ে গেছেন।

শুক্রবার (৪ জুলাই) বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য জানায়।

একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি চাই গাজার মানুষ নিরাপদে থাকুক। ওরা সত্যিই ভয়াবহ সময় পার করেছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে গাজা নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প, যা বিশ্বজুড়ে সমালোচিত হয়। গত তিন মাসে তিনি সময় সময় একই প্রস্তাব পুনরায় তুলেছেন।

এই সপ্তাহের শুরুতে তিনি জানান, গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে এবং এ নিয়ে তিনি ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করবেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৫৭ হাজার ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মহলের একাংশ এই হামলাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার