• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিদ্যুৎ ছাড়াই কাজ করবে নতুন কুলিং প্রযুক্তি!


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ০৪:৪১ পি.এম.
শেয়ার করুন 0
বিদ্যুৎ ছাড়াই কাজ করবে নতুন কুলিং প্রযুক্তি!
বিদ্যুৎ ছাড়াই কাজ করবে নতুন কুলিং প্রযুক্তি!

তথ্যপ্রযুক্তি ডেস্ক

ক্লাউড কম্পিউটিং ও বড় ডাটা বিশ্লেষণের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ডাটা সেন্টারগুলোয় কাজের চাপও বেড়েছে। এই কেন্দ্রগুলোর সার্ভার থেকে প্রচুর তাপ উৎপন্ন হয়, আর সেটিকে ঠাণ্ডা রাখতেই এখন খরচ হচ্ছে মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় ৪০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, ২০৩০ সালের মধ্যে এ খরচ দ্বিগুণ হয়ে যেতে পারে।

এই বাস্তবতা থেকে মুক্তি পেতেই অভিনব এক সমাধান এনেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তারা উদ্ভাবন করেছেন এমন এক কুলিং প্রযুক্তি যা কাজ করবে ঠিক মানুষের ঘামের মতো! অর্থাৎ, অতিরিক্ত তাপ হলে যেমন আমাদের শরীর ঘাম ঝরিয়ে ঠাণ্ডা হয় তেমনিভাবে এই প্রযুক্তিও কোনো বিদ্যুৎ ছাড়াই যন্ত্রকে ঠাণ্ডা রাখবে।

প্রযুক্তিটির নাম ‘প্যাসিভ কুলিং’। এতে ব্যবহৃত হয়েছে এক ধরনের পাতলা ফাইবারযুক্ত ঝিল্লি যার অসংখ্য ছোট ছোট ছিদ্রের মাধ্যমে ঠাণ্ডা তরল উপাদান ধীরে ধীরে বাষ্প হয়ে তাপ অপসারণ করে। ফলে বাড়তি বিদ্যুৎ খরচ একেবারেই নেই।

গবেষকদের দাবি, এই প্রযুক্তি প্রতি বর্গসেন্টিমিটারে ৮০০ ওয়াটের বেশি তাপ অপসারণ করতে পারে, যা এখন পর্যন্ত প্যাসিভ কুলিং পদ্ধতিতে সর্বোচ্চ দক্ষতা।

কুলিং প্রযুক্তির উদ্ভাবক ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ও অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক রেনকুন চেন বলেন, “এটি প্রচলিত বায়ু বা তরলভিত্তিক কুলিংয়ের চেয়ে বেশি কার্যকর এবং অনেক কম শক্তি ব্যবহার করে।”

গবেষণা সফলভাবে শেষ করার পর এখন তারা একটি স্টার্টআপ প্রতিষ্ঠানের মাধ্যমে এ প্রযুক্তি বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছেন। উদ্দেশ্য, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব উপায়ে বিশ্বব্যাপী ডাটা সেন্টার ও শক্তিশালী কম্পিউটারগুলোকে ঠাণ্ডা রাখা।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
দুই ঘণ্টা পর ফিরল ফেসবুক
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন