• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস আজ


প্রকাশ:  ৪ জুলাই ২০২৫, ০৬:২১ পি.এম.
শেয়ার করুন 0
যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস আজ
যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস আজ

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। ১৭৭৬ সালের এই দিনে ১৩টি উপনিবেশের কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে। যদিও এর দুই দিন আগেই তারা ব্রিটেনের সঙ্গে সম্পর্কছেদের পক্ষে ভোট দেয়। ২৪৯ বছর আগে আজকের এই দিনে যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে। প্রতি বছর এদিনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে দিবসটি উদযাপন করে মার্কিনীরা।

১৭৭৬ সালের ২ জুলাই ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস ভোট দেয়। এর দুই দিন পর স্বাধীনতার ঘোষণাপত্র চূড়ান্ত অনুমোদন পায়। যদিও ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ছেদের চূড়ান্ত স্বাক্ষর হয় ২ আগস্ট, তবুও প্রতি বছর ৪ জুলাই স্বাধীনতা দিবস হিসেবে উদযাপিত হয়।

এই দিনে যুক্তরাষ্ট্রে নানা উৎসব-আয়োজন হয়, যার মধ্যে রয়েছে কুচকাওয়াজ ও কনসার্ট। এই স্বাধীনতা সংগ্রামে ২৫ হাজার আমেরিকান বিপ্লবী শহীদ হন এবং ২৭ হাজার ব্রিটিশ ও জার্মান সেনা প্রাণ হারায়।

ফ্রান্সকে আমেরিকার স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু দেশ হিসেবে বিবেচনা করা হয়। আমেরিকার আকাশে স্থাপিত স্ট্যাচু অব লিবার্টির পরিকল্পনা, নকশা এবং অর্থ সংগ্রহ ফ্রান্সের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছিল।

দেশটির গৃহযুদ্ধে ও বিপ্লবে (১৭৭৫-৮৩) মার্কিনিদের বীরোচিত ভূমিকা, দাস প্রথার অবসান এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্মের পর বন্ধুত্বের নিদর্শন হিসেবে ফ্রান্সের নাগরিকরা উপহার দিয়েছে এ ভাস্কর্যটি। তাই এই দিনে স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

উল্লেখ্য, স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। যতদিন আমেরিকা থাকবে, ততদিন এ ভাস্কর্য স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হয়ে থাকবে।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার