• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ইসরায়েলি হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত


প্রকাশ:  ৫ জুলাই ২০২৫, ০৯:২৭ এ.এম.
শেয়ার করুন 0
গাজায় নিহতদের বহন করছেন স্বজনরা। ছবি : সংগৃহীত
গাজায় নিহতদের বহন করছেন স্বজনরা। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় আরও ১৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৬২৫ জন। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত চালানো হামলায় এই প্রাণহানি ঘটে।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সর্বশেষ এই হামলাসহ গত ২১ মাসের ইসরায়েলি অভিযানে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৬৮ জনে। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জন। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ চাপা পড়ে আছেন বলে প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের ভেতরে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় ইসরায়েলের অন্তত ১২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।

হামাসের ওই হামলার পরদিন থেকেই গাজায় ভয়াবহ সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা ১৫ মাসের বেশি সময় ধরে চলা এ অভিযানে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের চাপে ইসরায়েল গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করলেও, দুই মাস না পেরোতেই গত ১৮ মার্চ থেকে ফের নতুন করে হামলা শুরু করে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)।

দ্বিতীয় দফার চলমান অভিযানে গত আড়াই মাসে গাজায় আরও ৬ হাজার ৭১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২৩ হাজার ৫৮৪ জন।

এদিকে, হামাসের হাতে আটক ২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযান চালিয়ে তাদের মুক্ত করার ঘোষণা দিয়েছে আইডিএফ।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’