• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

চাঁদাবাজদের খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন : হাসনাত


প্রকাশ:  ২২ নভেম্বর ২০২৪, ০৯:১১ পি.এম.
শেয়ার করুন 0
চাঁদাবাজদের খুঁটির সঙ্গে বেঁধে পুলিশে দিন : হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরও বাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি। শুধু চাঁদাবাজদের মুখ বদল হয়েছে। প্রকাশ্যে না হলেও তারা নীরবে চাঁদা তুলছে। দিন-রাত বাজারের বিভিন্ন স্থানে এসব চাঁদাবাজি হয়। আমার কাছে এসব খবর আসছে। যারা বাজারে চাঁদাবাজি করতে আসবে তাদের ধরে খুঁটির সঙ্গে বেঁধে পুলিশের হাতে তুলে দিন।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট এলাকার কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসররা বাজারের সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলেছে, দীর্ঘদিনের এই সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা অনেক রক্ত ও লাশের বিনিময়ে একটি নতুন বাংলাদেশে পেয়েছি। চাঁদাবাজ ও বাজার সিন্ডিকেটদের ঠাঁই এই মাটিতে হবে না। আমরা তাদের কঠোর হাতে দমন করব।

হাসনাত বলেন, আপনারা সিন্ডিকেটের কবলে পড়বেন না, সরাসরি কৃষকদের কাছ থেকে কাঁচামাল ক্রয় করে ভোক্তাদের হাতে ন্যায্যমূল্যে তুলে দিন। অতিরিক্ত মুনাফা করা থেকে বিরত থাকুন। দ্রব্যমূল্য মানুষের সহনীয় পর্যায়ে রাখুন। সারা দেশ সংস্কারের কাজ চলছে, আমরা সবাই একে অপরকে সহযোগিতার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।

পরে তিনি গত ৪ আগস্ট নিহত শহীদ আবদুর রাজ্জাক রুবেল, শহীদ সাব্বির হোসেনসহ আন্দোলনে নিহত ও আহতদের বাড়িতে গিয়ে পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন। এ সময় দেবিদ্বার উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের