• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

জেনে নিন মাছের পাকোড়া তৈরির রেসিপি


প্রকাশ:  ৫ জুলাই ২০২৫, ০৫:১৮ পি.এম.
শেয়ার করুন 0
জেনে নিন মাছের পাকোড়া তৈরির রেসিপি
জেনে নিন মাছের পাকোড়া তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

বর্ষার সন্ধ্যায় একটু মুচমুচে কিছু খেতে মন চাইতেই পারে। অনেকেই বাইরে থেকে সিঙ্গারা-পুরি কিনে এনে খান। সেগুলো খেতে হয়তো ভালোলাগে কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এর বদলে ঘরে তৈরি করে খাওয়া যেতে পারে। বাড়িতে বড় কোনো মাছ থাকলে তার কয়েক টুকরা দিয়ে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু পাকোড়া। চলুন জেনে নেওয়া যাক মাছের পাকোড়া তৈরির সহজ রেসিপি-

যেভাবে তৈরি করবেন

যেকোনো বড় মাছ- ২৫০ গ্রাম

পেঁয়াজ কুচি- ২টি

আদা বাটা- ১ চা চামচ, রসুন বাটা- ১ চা চামচ, কাঁচা মরিচ কুচি- ১-২টি (স্বাদমতো), বেসন- ১/২ কাপ, কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ, ডিমের কুসুম- ১টি (ইচ্ছা), ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ, জিরা গুঁড়া- ১/২ চা চামচ, মরিচ গুঁড়া- ১/২ চা চামচ, হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ, গরম মসলা গুঁড়া- ১/৪ চা চামচ, লবণ- স্বাদমতো, তেল- ভাজার জন্য।

তৈরি করতে যা লাগবে

মাছ সেদ্ধ করে কাঁটা ও চামড়া ফেলে মাছের কিমা করে নিন। কিমার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ, জিরা, মরিচ, হলুদ, গরম মসলা এবং লবণ মিশিয়ে নিন। এবার তার সঙ্গে ডিমের কুসুম, বেসন এবং কর্ন ফ্লাওয়ার ভালো করে মেশান। ধনিয়াপাতা কুচি যোগ করুন। তেল গরম করে মাঝারি আঁচে পাকোড়াগুলো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?