• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

‘আমেরিকা পার্টি’ নামে ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল


প্রকাশ:  ৬ জুলাই ২০২৫, ০৯:৪৪ এ.এম.
শেয়ার করুন 0
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের, টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়ার কয়েক সপ্তাহ পর মাস্ক এ ঘোষণা দিলেন।

রোববার (৬ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, তার নতুন দলের নাম আমেরিকা পার্টি। এটি যুক্তরাষ্ট্রের প্রচলিত দুই দলীয় রাজনৈতিক কাঠামো— রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক পার্টির বিকল্প হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তিনি।

তবে দলটি এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে কি না, সে ব্যাপারে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। মাস্ক দলের নেতৃত্ব বা কাঠামো সম্পর্কেও বিস্তারিত কিছু জানাননি।

এক্সে দেওয়া পোস্টে মাস্ক বলেন, আমরা আসলে একদলীয় শাসনের অধীনে বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মাধ্যমে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো— আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।

বিশ্লেষকদের মতে, মূলত ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি থেকেই মাস্কের নতুন দল গঠনের চিন্তা শুরু। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের সঙ্গে মতপার্থক্যের জের ধরে মাস্ক বর্তমান প্রেসিডেন্টের বাজেট পরিকল্পনার তীব্র সমালোচনা করেন এবং তখনই প্রথম নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন।

ট্রাম্পের সঙ্গে বিরোধ চলাকালীন মাস্ক এক জনমত জরিপ পরিচালনা করেন। সেই জরিপে তিনি এক্স ব্যবহারকারীদের জিজ্ঞাসা করেন, যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল প্রয়োজন কিনা। শনিবারের ঘোষণায় তিনি উল্লেখ করেন, ২:১ ব্যবধানে মানুষ একটি নতুন রাজনৈতিক দল চায়। এবং তারা সেটা পেতে যাচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’